শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বিশেষ ৭টি টিম গঠন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম
বিএনপি
expand
বিএনপি

বিএনপি মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তৃণমূলের সঙ্গে সমন্বয় বাড়ানোর জন্য একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ৭টি টিম গঠন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন গঠিত টিম ও তাদের প্রধানরা হলেন: স্পোকসপারসন টিম: ড. মাহদী আমিন, প্রেস টিম: ড. সালেহ শিবলী, টিভি ও রেডিও টিম: ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক টিম: ড. জিয়াউদ্দিন হায়দার, অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক টিম: এ কে এম ওয়াহিদুজ্জামান, কনটেন্ট জেনারেশন টিম: ড. সাইমুম পারভেজ, রিসার্চ ও মনিটরিং টিম: রেহান আসাদ।

বিএনপি আশা করছে, এই টিমগুলো দলের কার্যক্রমে স্বচ্ছতা ও কার্যকর যোগাযোগ নিশ্চিত করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কার্যক্রম ইতিমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মাধ্যমে অনুমোদিত হয়েছে। এই সমন্বিত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন