

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণতন্ত্রের বিরুদ্ধে কোনো হুমকি আসলে তা মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, জনগণের শান্তি-শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো পথ বিএনপি অনুসরণ করবে না।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, জনগণকে বাইরে রেখে কেবল রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা চালালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এতে স্বৈরশাসনের পুনরাবৃত্তির ঝুঁকি তৈরি হয়। তিনি জোর দিয়ে বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।
তিনি আরও জানান, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে দলকে নতুনভাবে শক্তিশালী করার কাজ চলছে। গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।
তারেক রহমান অভিযোগ করেন, বর্তমান সরকার মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ধ্বংস করেছে। জবাবদিহিতা ও নির্বাচনী প্রক্রিয়া ভেঙে দিয়েছে। প্রায় ৩ কোটির বেশি নতুন ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
রাজনৈতিক সংস্কার নিয়ে বিভিন্ন দল মতামত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেক বিষয়ে সবাই একমত হলেও কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। তবে এটি স্বাভাবিক। যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলো জনগণের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন
