

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর চারটি সংসদ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আটজন নেতাকে গুলশানে বৈঠকে ডাকা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন বলে জানা গেছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর ধীরে ধীরে মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশের প্রক্রিয়া শুরু হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত প্রার্থীরা সবুজ সংকেত পাবেন বলে ধারণা করা হচ্ছে।
পটুয়াখালী জেলা থেকে যারা ডাক পেয়েছেন:
পটুয়াখালী-১ (সদর-দুমকী-মির্জাগঞ্জ): জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
পটুয়াখালী-২ (বাউফল): কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার ও নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার।
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা): নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী): কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ও কলাপাড়া বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
বৈঠক প্রসঙ্গে মনোনয়নপ্রত্যাশী মুনির হোসেন বলেন, “আমাদের সোমবার বিকেলে গুলশান অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে।” তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
একইভাবে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারও বলেন, “আমাদের ডাকা হয়েছে, তবে কী বিষয়ে বৈঠক হবে তা জানানো হয়নি।”
জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি জানান, “চিঠি পেয়েছি, তবে বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা হয়নি।”
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, “এটি দলের নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়া। একটি বড় দলে একেক আসনে অনেক যোগ্য নেতা আছেন। মনোনয়ন পাওয়া বা না পাওয়া গুরুত্বপূর্ণ নয়, লক্ষ্য একটাই—ধানের শীষের বিজয়।”
মন্তব্য করুন
