শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আরপিও সংশোধনীর বিরোধিতা করে নির্বাচন কমিশনে বিএনপির চিঠি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০১:০৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জোটবদ্ধ নির্বাচনে অংশ নিলেও নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর বিরোধিতা করেছে বিএনপি। দলটির দাবি—এটি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং পূর্বের বিধান বহাল রাখা উচিত।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের বলেন, “জোটবদ্ধভাবে নির্বাচন করলেও নিজস্ব প্রতীকে ভোটের বাধ্যবাধকতা—এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয়। আমরা চাই পূর্বের নিয়ম বহাল থাকুক।”

তিনি আরও বলেন, “এই পরিবর্তন নিয়ে কোনো রাজনৈতিক দলের প্রস্তাব ছিল না। আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে।”

ইসমাইল জবিউল্লাহ জানান, বিএনপি এ বিষয়ে লিখিতভাবে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে এবং উপদেষ্টা পর্যায় থেকেও চিঠি পাঠানো হবে। তার মতে, “জোটবদ্ধ নির্বাচনে অংশ নিলে দলগুলোর প্রতীক পছন্দের স্বাধীনতা থাকা উচিত।”

উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশন আরপিওতে সংশোধনী আনে, যেখানে বলা হয়—জোটভিত্তিক নির্বাচনে প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বিএনপি এই সংশোধনী বাতিলের দাবি জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন