

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপিতে এখন তৎপরতা তুঙ্গে। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও দলের অভ্যন্তরে চলছে মনোনয়ন প্রক্রিয়ার চূড়ান্ত প্রস্তুতি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সরাসরি তত্ত্বাবধানে থাকছেন এবং সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন ফোনের মাধ্যমে।
দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, তারেক রহমান প্রতিটি আসনে প্রার্থীর জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক সক্ষমতা যাচাই করছেন।
ইতিমধ্যে ঢাকার বেশ কয়েকটি আসনের প্রার্থীরা ফোনে অনুমোদন পেয়েছেন এবং কেউ কেউ প্রচারণা শুরু করেছেন।
ঢাকার আসনগুলোর সম্ভাব্য প্রার্থী তালিকা অনুযায়ী:
ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন, ঢাকা-৬: ইশরাক হোসেন, ঢাকা-৮: মির্জা আব্বাস, ঢাকা-১০: ব্যারিস্টার নাছির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা-১২: হাবিব উন খান নবী সোহেল, ঢাকা-১৩: ববি হাজ্জাজ, ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫: মামুন হাসান, ঢাকা-১৬: আমিনুল হক।
বৃহত্তর জেলা ও উপজেলা আসনগুলিতেও দলের হাইকমান্ড ধাপে ধাপে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। ইতিমধ্যেই ৬০টির বেশি আসনে প্রার্থী নির্ধারিত হয়েছে, যেখানে পারস্পরিক মতভেদ নেই।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “যারা এলাকায় সর্বাধিক গ্রহণযোগ্য এবং জনপ্রিয়, তারাই এবার মনোনয়ন পাবেন। প্রতিটি প্রার্থীর গ্রহণযোগ্যতা যাচাই করা হয়েছে।”
দলের অভ্যন্তরীণ বিশ্লেষকরা মনে করছেন, এই সরাসরি তত্ত্বাবধানে মনোনয়ন প্রক্রিয়া দলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং তরুণ ও যোগ্য নেতৃত্বকে এগিয়ে আনবে।
মন্তব্য করুন
