শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এখন একটি দল জুলাই সনদে স্বাক্ষর করতে চায়: সালাহউদ্দিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম
expand
এখন একটি দল জুলাই সনদে স্বাক্ষর করতে চায়: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা বলেছি, জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ নিয়ে গণভোট হতে পারে। এখন একটি দল জুলাই সনদে স্বাক্ষর করতে চায়। তাদের কিছু দাবি-দাওয়া রয়েছে। আশা করছি, সুন্দর সমাধান হবে।’

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) আয়োজিত ‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, চব্বিশোত্তর বাংলাদেশের প্রধান শিক্ষা হলো পরিবর্তন। ‘মেধা, জ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে হবে। সমাজের প্রতিটি স্তরে আমাদের দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে হতে হবে মুক্তবুদ্ধির চর্চা ও গবেষণার কেন্দ্র।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, কর্মসংস্থান শুধু সরকারের ওপর নির্ভর করে তৈরি করা যাবে না। তরুণদের আত্মনির্ভরশীল হতে হবে, নিজেদের উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘অভ্যুত্থানের পর যে পরিবর্তন আমরা আশা করি, তা সর্বক্ষেত্রে হতে হবে। এটি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনরোষের বহিঃপ্রকাশ। গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী আইনি কাঠামোয় রূপান্তর করতে পারলেই জাতির মুক্তি সম্ভব।’

ইউট্যাবের সভাপতি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতার হোসেন খান, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খানসহ অনেকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন