শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০১:৩২ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির
expand
বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক কাঠামোয় এসেছে নতুন রদবদল। দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে এখন বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে মনোনীত করা হলো। এটি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে।

দীর্ঘদিন ধরে হুমায়ুন কবির বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করে আসছিলেন। এবার তাকে যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার মাধ্যমে দলের আন্তর্জাতিক কার্যক্রমকে আরও সক্রিয় ও কৌশলগতভাবে এগিয়ে নিতে চায় বিএনপি -এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দলীয় একটি সূত্র জানায়, আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক ক্ষেত্রের অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই হুমায়ুন কবিরকে এই পদে আনা হয়েছে। নেতৃত্বের এই পরিবর্তনের ফলে বিএনপির বৈদেশিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন