শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৯:২২ এএম
বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মন্টু বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত
expand
বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মন্টু বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মন্টু বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় উপজেলার কামান্না গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মন্টু বিশ্বাস (৬০)ওই গ্রামের মৃত ইন্তাজ আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কামান্না গ্রামের বিএনপি নেতা আবু তালেব ও মুকুল গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মন্টু বিশ্বাস গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার বিশ্বাস জানান, ‘মন্টু বিশ্বাসকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’

এ ঘটনায় যোগাযোগের চেষ্টা করা হলেও শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ফোন রিসিভ করেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন