শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের ভণ্ডামি থেকে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতা সপুর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০:৪১ পিএম
বিএনপি নেতা সপুর
expand
বিএনপি নেতা সপুর

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, নেতাকর্মী ও সাধারণ মানুষকে আমি অনুরোধ করছি, জামায়াতের রাজনীতি থেকে সতর্ক থাকুন।

সোমবার (২১ অক্টোবর) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর সরফত আলী সপু অভিযোগ করে বলেন, জামায়াত এখন রাজনৈতিক ভণ্ডামির আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, “তাদের এই ভণ্ডামি যদি বন্ধ না হয়, তবে এর পরিণতি ভয়াবহ হবে। আওয়ামী লীগের মতো তারাও নিজেদের এই আচরণের জন্য চরম মূল্য দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলভিনা রফিক, সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, এবং জেলা নারী ও শিশু অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন