

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুর থানা যুবদলের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন রিপনকে দলীয় শৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নির্দেশক্রমে ফারুক হোসেন রিপনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন রিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর কোনো অনৈতিককারীকে আশ্রয় ও প্রশ্রয় দেবে না। পাশাপাশি বহিষ্কৃত কোনো ব্যক্তির দায় দল নেবে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের ও জনগণের স্বার্থে অভিযুক্তদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে সংগঠনের কেউ যাতে বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখেন, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটি শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিলুপ্ত করা হয়েছিল। একই সঙ্গে ওই কমিটির বেশ কয়েকজন যুগ্ম-আহ্বায়ককে বহিষ্কার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, মোহাম্মদপুর শীর্ষ সন্ত্রাসীর পরিচয় ব্যবহার করে যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ফারুক হোসেন রিপন বসিলা এলাকার তারেক আজিজ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং কয়েক দফা ওই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে ওই প্রতিষ্ঠানে হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তদন্তে ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক ফারুক হোসেন রিপনের নাম উঠে আসে।


