শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার আহবান বিএনপির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ পিএম আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৭:৪০ পিএম
expand
সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার আহবান বিএনপির

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসে বিএনপির প্রতিনিধি দল।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন, 'চিহ্নিত ফ্যাসিস্টদের সরিয়ে দিতে হবে। পুলিশের নিয়োগের বা পদোন্নতিতে নিরপেক্ষ ব্যবস্থা নেয়ার কথা বলেছে বিএনপি।'

ফখরুল বলেন, ‘নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে, জনগণকে তার ধারণা দেয়া প্রয়োজন।’

সচিবালয়ে যাদের চিহ্নিত ফ্যাসিস্টের দোসর বলা হয় তাদের সরানোর দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রশাসন থেকেও দোসরদের সরাতে হবে।’

বিচার বিভাগে থাকা স্বৈরাচারের দোসরদের সরানোর দাবি জানিয়ে ফখরুল বলেন, ‘এটা যদিও বিচার বিভাগের বিষয়। তারপরও ড. ইউনূস যেহেতু প্রধান উপদেষ্টা তাই বিষয়টি নিয়ে তাকে উদ্যোগ নিতে হবে।’

ফখরুল আরও বলেন, ‘পুলিশের যে নিয়োগ হচ্ছে, বিশেষ করে পদন্নোতি ও নতুন নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে।’

এছাড়া সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকে তবে তাদেরকেও সরানোর দাবি জানিয়েছে বিএনপি।

এর আগে সন্ধ্যা ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন