শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির প্রতিনিধি দল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০২:২৩ পিএম
ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
expand
ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-য় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে দুপুর ১২টার দিকে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর একটি প্রতিনিধিদল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের সঙ্গে বৈঠকে বসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি মহাসচিবের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন- দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

অন্যদিকে, আইআরআই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি (সিএনএএস)-এর ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস।

দলের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন- কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর এনডিআই জেমি স্পাইকারম্যান, প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি, পরামর্শদাতা ডারিন বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ এবং পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান।

বিএনপি সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’-এর আলোচ্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন