শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশিবির ভিন্ন নামে রাজনীতি করে: রুমিন ফারহানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০২:২০ পিএম
ব্যারিস্টার রুমিন ফারহানা
expand
ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন, আমরাও দলগতভাবে একই অবস্থানে আছি।”

রুমিন ফারহানা আরও বলেন, “বিএনপির এই কার্যালয় শুরু থেকেই সবার জন্য উন্মুক্ত। এখানে গণমাধ্যমকর্মীরা সব সময় প্রবেশাধিকার পেয়েছেন। রাজনীতি ও গণমাধ্যম পরস্পরের পরিপূরক—তবুও এমন ঘটনা ঘটেছে, যা আমরা কেউই কামনা করিনি।”

এক প্রশ্নের জবাবে তিনি ডাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয় প্রসঙ্গে বলেন, ছাত্রদল আওয়ামী লীগের সঙ্গে মিশে থেকে ১৫ বছর ক্যাম্পাস দখল রাখতে পারেনি। ওরা গিরগিটির মতো রং পরিবর্তন করে যখন যেই দল ক্ষমতায়, তাদের সঙ্গে মিশে থেকে অস্তিত্ব রক্ষা করেনি।

তিনি আরও যোগ করেন, এটাকে যদি পিছিয়ে থাকা বলে আমি গর্বের সঙ্গে বলব হ্যাঁ, আমরা পিছিয়ে ছিলাম। ৫ আগস্টের পর যখন ছাত্রদলের ছেলেরা দলীয় পরিচয়ে ক্যাম্পাসে গেছে, তখন তাদের সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতিহত করা হয়েছে।

রুমিন ফারহানা বলেন, ছাত্রশিবির ভিন্ন নামে রাজনীতি করে ক্যাম্পাসগুলোতে আধিপত্য বজায় রাখতে পেরেছে। এর সুবিধা তারা পেয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন