শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : আমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০১:২৯ পিএম আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০১:৩১ পিএম
স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান
expand
স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান

বিমানবন্দরের আগুন লাগার ঘটনায় দায়ের করা মন্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান বলেন, এটি ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে ৯০’র ছাত্র-গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার এবং ডেমোক্রেটিক লীগ-ডিএল-এর সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন।

আমান বলেন, “ভারতে বসে শেখ হাসিনা এখনও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালাচ্ছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ দেশ ও জনগণের ক্ষতি করছে। তাই বিমানবন্দরের আগুনের ঘটনা স্বাভাবিক নয়।

তিনি আরও বলেন, “তাদের প্রেতাত্মা সক্রিয় সকল জায়গায়। সরকারের কাছে অনুরোধ, এই ঘটনার সহ সকল ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।”

নির্বাচন নিয়ে তিনি মন্তব্য করেন, প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আমরা বিশ্বাস করি, নির্বাচন ঐ সময়েই অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র চলছে।

যারা নির্বাচন রুখতে আসবে, জনগণ তাদের প্রতিরোধ করবে। জনগণ এখন নিজের ভোটাধিকার ফিরে চায়, যা এত বছর ধরে বঞ্চিত ছিল।

সাইফুদ্দিন আহমেদ মনিকে নিয়ে আমান বলেন, “নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে গড়ে ওঠা ছাত্র ঐক্যের অন্যতম নেতা ছিলেন সাইফুদ্দিন আহমেদ মনি।

একজন আদর্শ রাজনৈতিক কর্মী ও নেতা হিসেবে তিনি সকলের কাছে জনপ্রিয় ছিলেন। সব রাজনৈতিক দলের রাজপথের সক্রিয় কর্মীদের সঙ্গে তার হৃদয়ের সম্পর্ক ছিল।”

স্মরণ সভার সভাপতিত্ব করেন সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদের আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, এবং সদস্য সচিব হিসেবে সঞ্চালনা করেন খোকন চন্দ্র দাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন। এছাড়া ৯০’র ছাত্র-গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী সমমনা জোট ও ১২ দলীয় জোটের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন