শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘দুষ্ট লোকেরা এখন রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায়’

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১২:১৯ এএম
শেখ হাসিনা, রুমিন ফারহানা এবং রাশেদ খান। ছবি: সংগৃহীত
expand
শেখ হাসিনা, রুমিন ফারহানা এবং রাশেদ খান। ছবি: সংগৃহীত

‘দুষ্ট লোকেরা এখন রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপি নেতা হাসিনার (হাসনাতের ব্যঙ্গচিত্র) আব্দুল্লাহ বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা আপাকে ' বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক ' বলার পর থেকে… চায়ের দোকানে লোকজন বলাবলি শুরু করেছে, শেখ হাসিনা ও আওয়ামীলীগের বয়ানে কথা বলছে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা আপা। সংসদে আওয়ামীলীগ তথা হাসিনার যোগ্য প্রতিনিধি হয়ে উঠেছেন তিনি!

একই পোস্টে তিনি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর নাম ব্যঙ্গ করে হাসিনার আবদুল্লাহ বলে আখ্যা দেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামীলীগের মন্ত্রীদের সাথে বৈঠকের পর থেকে দুষ্ট সমন্বয়করা মজা করে হাসনাত আব্দুল্লাহকে 'হাসিনার আব্দুল্লাহ' বলে ডাকা শুরু করে। এমন কি ডিবি হেফাজতে যেসময় নাহিদ-আসিফরা মাইর খাচ্ছিলো, সেসময় পুকুর পাড়ে হাসনাত-সারজিসদের জুস খেতে দেখে, দুষ্ট পুলিশ সদস্যরা বলাবলি করছিলো , গণঅভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি করার কারণেই ডিবি হেফাজতে থেকেও বুকে বাতাস লাগিয়ে ঘুরতে পারতেছে হাসনাত-সারজিস!

পোস্টের শেষে তিনি মন্তব্য করেন, এগুলো সব দুষ্ট লোকের কথা। কোনটাই আমার কথা নয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন