

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি আন্দোলনরত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে সরকারের প্রতি আহ্বান জানান, যেন তাদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া হয়।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আয়োজিত মহাসমাবেশে এসব কথা জানান তিনি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষক সমাজের ন্যায্য দাবি পূরণে বিএনপি সবসময় শিক্ষকদের পাশে আছে। শিক্ষকদের আন্দোলন সরকার অবজ্ঞা করতে পারে না। এমপিওভুক্ত শিক্ষকদের দাবি বাস্তবায়ন রাষ্ট্রের দায়বদ্ধতার অংশ।
তিনি আরও বলেন, শিক্ষকরা আজ আমরণ অনশনে রয়েছেন— এটি জাতির জন্য লজ্জার বিষয়। সরকারের উচিত তাদের তিন দফা দাবি মেনে নেওয়া।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি সরকার গঠন করলে সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শিক্ষকদের নয়দিন ধরে সুশৃঙ্খলভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান এবং বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত শিক্ষকদের শ্রেণিকক্ষে না ফেরার পরামর্শ দেন।
নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। তারা সরকারের বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন।
মন্তব্য করুন
