শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী পলকের চাচা শ্বশুর পেলেন বিএনপির গ্রীন সিগন্যাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৪:০৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়নের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

তিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রীর চাচা হিসেবে তার আত্মীয়ও বটে।

দলীয় সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ফোনালাপে তিনি “ইঙ্গিত” পেয়েছেন বলে দাবি করেন আনোয়ারুল আনু।

এই দাবি প্রকাশ পেতেই স্থানীয় রাজনীতিতে শুরু হয় নানা আলোচনা।

সিংড়ার বিএনপির একাংশ আনুর প্রার্থী হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন দলের মাঠ পর্যায়ের কোনো কর্মকাণ্ডে ছিলেন না, বিরোধী দলে থাকাকালে কোনো মামলা বা কারাবাসের মুখোমুখিও হননি।

তাদের ভাষায়, “যে ব্যক্তি রাজনৈতিক ত্যাগ-সংগ্রামের মধ্য দিয়ে আসেননি, তাকে জনগণ ধানের শীষের প্রার্থী হিসেবে সহজে মেনে নেবে না।”

অন্যদিকে, একই আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, “দল থেকে কাউকে গ্রিন সিগন্যাল দেওয়া হলে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

আমি এখনো তেমন কোনো নির্দেশ পাইনি। নেতৃত্ব যেভাবে সিদ্ধান্ত নেবে, আমি সেই পথেই থাকব।”

যোগাযোগ করা হলে আনোয়ারুল আনু বলেন, “তারেক রহমান নিজেই আমাকে মনোনয়নের ইঙ্গিত দিয়েছেন। আত্মীয়তা নয়, দলের জন্য কাজটাই আসল বিষয়। আমি বিএনপির সঙ্গে অনেক আগে থেকেই যুক্ত, তখন অনেকেই রাজনীতিতে আসেননি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন