শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের উদ্দেশ্য হলো বাংলাদেশে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা না হওয়া: রিজভী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:২১ পিএম আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
expand
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

জাতীয় স্থিতিশীলতা ধ্বংসের চেষ্টার মধ্যে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা বিএনপি ও দেশের মানুষকে উদ্বিগ্ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (১৯ অক্টোবর) নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বড় অগ্নিকাণ্ড কীভাবে সম্ভব হলো এবং ফায়ার সার্ভিসের গাড়ি বিমানবন্দর কর্তৃপক্ষ আটকে রাখছে—এটা কি কেবল প্রশাসনিক জটিলতা নাকি উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র?

রিজভী আরও বলেন, চট্টগ্রামেও আগুন লেগেছে। একের পর এক এই আগুন লাগার ঘটনা কাকতালীয় নয়, এগুলো জাতিকে ভাবিয়ে তুলছে এবং নাশকতার অংশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি অভিযোগ করেন, দেশে স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি মহল সচেষ্ট এবং ভারতের বিভিন্ন সময়ে সরাসরি বা পরোক্ষভাবে সহায়তা রয়েছে। ভারতের উদ্দেশ্য হলো বাংলাদেশে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা না হওয়া।

রিজভী উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ২০১৪ সালের নির্বাচনে কোনো বড় রাজনৈতিক দল অংশ নেয়নি, অথচ ভারতের কূটনীতিকরা এরশাদকে নির্বাচনে অংশ নিতে প্ররোচিত করেছিলেন—যা দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ।

রিজভী বলেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সরকার নির্বাচনের পরিকল্পনা নিয়েছে, কিন্তু সেই পরিকল্পনা নস্যাৎ করার চেষ্টা চলছে।

পরপর আগুন লাগার ঘটনাগুলো কি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত ষড়যন্ত্র, তা খতিয়ে দেখা দরকার।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ে রিজভী জানান, বেগম জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে। তিনি সুস্থ থাকলে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন।

এছাড়া রিজভী জুলাই সনদকে ‘মেঘনা কার্টা’ হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

গণতন্ত্রের জায়গায় যদি ক্ষমতাসীন শাসন চালানো হয়, তবে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

এই সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন