বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে নিয়ে বিএনপি এমপির কুরুচিপূর্ণ পোস্ট ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম
ছবি: এনপিবি কোলাজ
expand

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার করা একটি পুরানো কুরুচিপূর্ণ পোস্ট ভাইরাল হয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

২০২০ সালের ৪ জানুয়ারি মির্জা ফখরুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টটি শেয়ার করেন মোবাশ্বের আলম।

সেই পোস্টে তিনি লিখেন, ‘দেশমাতাকে কারাগারে রেখে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য অহিংস রাজনীতি করতেছে বোরকা সচিব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সারাদেশের নেতাকর্মীরা তার কাছে অসহায়।’

পোস্টের সাথে তিনি মহাত্মা গান্ধির ছবির সাথে মির্জা ফখরুলের একটি এডিটেড ছবি শেয়ার করেন, ছবিতে লেখা ছিল‘বাংলার অহিংস আন্দোলনের পথিকৃৎ মোহনদাশ করমচাঁদ ফখরুল’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank