শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম
তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম
expand
তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করে, প্রধানমন্ত্রী পদ নিয়ে দলের মধ্যে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই।

গত ১০ অক্টোবর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, “আমাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী হন, তাহলে তিনি প্রধানমন্ত্রী হবেন। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব নেবেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে কোনো দ্বিমত নেই।”

নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের যথেষ্ট আস্থা আছে। যতদূর দেখেছি, আমি মনে করি তারা একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।”

বিএনপির নির্বাচনী প্রস্তুতি নিয়ে ফখরুল বলেন, “দলকে কেন্দ্র করে কিছু প্রোপাগান্ডা চালানো হচ্ছে—যেমন ‘বিএনপি প্রস্তুত নয়’, ‘বিএনপিতে ক্যান্ডিডেট নেই’, ‘এখনও প্রচারণা শুরু হয়নি’। এগুলো সঠিক নয়। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত।”

তিনি আরও উল্লেখ করেন, “ফ্যাসিজমের সময়ও বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। ১৮-এর নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল। এখন পরিস্থিতি অনেক বেশি অনুকূলে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয় ও সচেতন, জনগণের কাছে গিয়ে দলের জন্য কাজ করছেন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন