শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণের আহ্বান: মির্জা ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৩০ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ এবং ভোটে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচন অর্থবহ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে এবং সব কর্মকাণ্ডকে সংসদমুখী রাখতে হবে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে পানি ভবনে অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

ফখরুল আরও বলেন, “সংসদ ভবনের সামনের সংঘর্ষ অপ্রত্যাশিত; সব রাজনৈতিক দলের উচিত শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ করা।” তিনি ঐতিহাসিক জুলাই সনদে অধিকাংশ রাজনৈতিক দলের স্বাক্ষরের বিষয়টিও উল্লেখ করে বলেন, এটি রাজনীতিকে স্বচ্ছ ও গণতান্ত্রিকভাবে আরও মজবুত করতে সহায়তা করবে।

তিনি বলেন, “আগামী নির্বাচন প্রমাণ করবে দেশ উদারপন্থি রাজনীতির পথে যাবে নাকি অন্য কোনো দিক গ্রহণ করবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন