শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত: তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। জনগণের ভোটে সরকারে ফেরার পর শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও চাকরি স্থায়ীকরণের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।

শনিবার বেলা ১১টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকের বক্তব্যে তাদের চাকরি জাতীয়করণের বিষয়টি উঠে এসেছে। কেউ কেউ আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কথাও উল্লেখ করেছেন। এছাড়া সংগঠনের বাইরেও বেসরকারি শিক্ষকদের কিছু দাবি রয়েছে। দেশের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে অবশ্যই নীতিগতভাবে একমত।

তিনি আরও বলেন,“বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, অধিকাংশ সময় শিক্ষকদের দাবিগুলো পূরণ করা হয়েছে। তাই আমরা আপনারা যেসব দাবি তুলে ধরেছেন, তার বিষয়ে ওয়াকিবহাল। রাষ্ট্র ও রাজনীতিতে যত উদ্যোগই নেওয়া হোক না কেন, শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ ও শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না করলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব নয়।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, জনগণের ভোটে সরকারে ফেরার পর রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়গুলো ইনশাআল্লাহ ইতিবাচকভাবে বিবেচনা করার জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন