

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’য় ফেরেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষার সব রিপোর্ট পর্যালোচনা শেষে চিকিৎসকরা তাকে বাসায় ফেরার অনুমতি দেন। পরে শুক্রবার রাতে তিনি হাসপাতাল থেকে গুলশানের ফিরোজা ভবনে ফিরে যান।
খালেদা জিয়া এখন বাসায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন বলে জানিয়েছেন বিএনপির দায়িত্বশীল এক নেতা।
মন্তব্য করুন
