শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির বিচক্ষণতার অভাব হয়েছে : বিএনপি মহাসচিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৯:১৬ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানকে দেশের রাজনীতিতে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তাঁর ভাষায়, “আজকের দিনটি প্রমাণ করেছে—জাতীয় প্রয়োজনে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে।”

শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, যেসব দল এখনো এই সনদে স্বাক্ষর করেনি, তারা আলোচনার মাধ্যমে পরবর্তীতে যুক্ত হবে—এমন আশাবাদ রাখছেন তিনি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে স্বাক্ষর না করায় বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, “জুলাই প্রক্রিয়ায় এনসিপির ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

আমাদের সঙ্গে আলোচনায় তারা বেশিরভাগ বিষয়েই ইতিবাচক মনোভাব দেখিয়েছে। শুধু কয়েকটি বিষয়ে মতপার্থক্য ছিল, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব ছিল।

আমি মনে করি, স্বাক্ষর না করা তাদের রাজনৈতিক বিচক্ষণতার ঘাটতি। তারা অংশ নিলে আরও ইতিবাচক বার্তা যেত।”

বিতর্কের জায়গা এখনো রয়ে গেছে কিনা—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “বিতর্ক তো সব দেশেই থাকে, এটা কোনোদিন শেষ হয় না। বরং আমরা জাতি হিসেবে বিতর্ক পছন্দ করি বলেই হয়তো বিষয়গুলো আলোচনায় থাকে।”

তবে এসব ভিন্নমতের মধ্যেও তিনি জুলাই সনদকে দেশের রাজনীতিতে “একটি বড় অর্জন” হিসেবে দেখছেন। তাঁর মতে, এই সনদ বাস্তবায়নের পথে ভবিষ্যতে আরও আলাপ-আলোচনা ও সমন্বয় প্রয়োজন হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন