শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: বিএনপি নেতা ইশরাক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে ইশরাক হোসেন
expand
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে ইশরাক হোসেন

বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন সম্ভবত রাজনৈতিক মঞ্চে কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, “সাম্প্রতিক ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের পতনের পর বাংলাদেশকে পুনর্গঠনের জন্য যে রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজন, তা সম্পন্ন করার সক্ষমতা, মেধা ও প্রজ্ঞা বিএনপির রয়েছে।”

তিনি আরও বলেন, “তারেক রহমান প্রত্যেক প্রান্তিক জনগোষ্ঠীর জন্য হেলথ কার্ড চালুর ঘোষণা দিয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং ওষুধ পাবেন।”

স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরে ইশরাক হোসেন বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনী নিরীহ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালায়। সেই সময় আওয়ামী লীগ পালিয়ে যায়। কিন্তু মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে স্বাধীনতার ঘোষণা দেন এবং দেশের মানুষকে যুদ্ধের আহ্বান জানান। সেই থেকেই মুক্তিযুদ্ধ শুরু হয়।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এস এম মফিজুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা জাকির হোসেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৮ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন