শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিছু কিছু দল ডিস্টার্ব করছে: মির্জা আব্বাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ পিএম আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
expand
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়া প্রসঙ্গে বলেছেন, কিছু দল স্বাভাবিকভাবেই অনুষ্ঠানকে ব্যাহত করছে।

তিনি বলেন, এটি নতুন কিছু নয়; তারা সবসময়ই এমন আচরণ করে, এবং বিএনপি লক্ষ্য রাখছে।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আমরা আশা করছি, গণতান্ত্রিক উত্তরণের পথে আজকে একটি বড় অগ্রগতি হবে। কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আজকের অনুষ্ঠানে আসছে না। তারা সবসময়ই ডিস্টার্ব করবে। আমরা লক্ষ্য রাখছি।

মির্জা আব্বাস আরও বলেন, সব দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরি হয়েছে। শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে কারো না আসাটা ডিস্টার্বের অংশ।

বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সনদে স্বাক্ষর করেন।

এছাড়া উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন