শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১১:৩৮ পিএম
expand
জুলাই সনদ অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের নেতারা। বুধবার (১৬ অক্টোবর) রাত ৮টা থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত এই সাক্ষাৎ হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে কমিশনের একটি দায়িত্বশীল সূত্র। এ সময় জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশনের নেওয়া উদ্যোগ ও আসন্ন সনদ স্বাক্ষর অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন কমিশনের নেতারা।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে ড. বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে খালেদা জিয়ার কাছে আমন্ত্রণ জানাতে এসেছি। তিনি তার শারীরিক সুস্থতা কামনা করেছেন। খালেদা জিয়া এ দাওয়াতে আনন্দিত হয়েছেন। শুক্রবারের জাতীয় জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দেশের বাইরে থাকায় তার আমন্ত্রণপত্র চেয়ারপারসনের একান্ত সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন