শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: জাহিদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম
expand
কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: জাহিদ

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের অনেক আগেই দেশে এসে দলকে নেতৃত্ব দেবেন তারেক রহমান।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

জাহিদ হোসেন বলেন, “কয়েক সপ্তাহের মধ্যেই এবং নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান। দেশে থেকেই তিনি বিএনপিকে নেতৃত্ব দেবেন।”

এ সময় তিনি আরও বলেন, “যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

সরকারকে উদ্দেশ্য করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় টিকে থাকার ফন্দি আঁটছে। পেছনের দরজা দিয়ে জনগণের অধিকার হরণ করার চেষ্টা চলছে। তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

জাহিদ হোসেন বলেন, বিএনপি সব সময় গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছে। বিএনপি জনগণের সঙ্গে আছে এবং জনগণের ভোটে সরকার গঠন করবে।

সম্মেলনে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন