শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:০১ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে হাসপাতালে পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক দলের তত্ত্বাবধানে তিনি বর্তমানে হাসপাতালে আছেন।

এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া।

সেখানে লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নেন। পরবর্তীতে ৬ মে দেশে ফিরে আসেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন