শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত আটটায় গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়।

২০২৬ সালের সংসদ নির্বাচনের পর এটি দলটির স্থায়ী কমিটির তৃতীয় সভা। এর আগে চলতি বছরের ৪ এপ্রিল ও ১৭ মে কমিটির দুটি সভা অনুষ্ঠিত হয়েছিল।

বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, গয়েশ্বর চন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন।

দলীয় সূত্র জানিয়েছে, দেশের বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলা, দলীয় সংগঠনকে আরও গতিশীল করাসহ চলমান রাজনৈতিক ও সামাজিক নানা বিষয়ে এই সভায় বিস্তারিত আলোচনা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup