

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নারীদের অংশগ্রহণে বিশেষ উঠান বৈঠক ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৩১ দফার লিফলেটও বিতরণ করা হয়েছে।
সভা অনুষ্ঠিত হয় ১৩ অক্টোবর বিকেলে বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার মতিউর রহমান হাই স্কুল প্রাঙ্গণে। উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল অনুষ্ঠান পরিচালনা করেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নানের পুত্র খাইরুল ইসলাম সজিবের সহধর্মিণী সাদিয়া ইসলাম জুঁই এবং বিশেষ অতিথি হিসেবে বোন মারিয়া ইসলাম মুন্নি। তারা এলাকার সাধারণ নারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
সাদিয়া ইসলাম জুঁই বলেন, নারী শুধুমাত্র সংসার সামলায় না, দেশের ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ের পথে ফিরবে। আমরা চাই এমন দেশ, যেখানে আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে, ভোট নিজের ইচ্ছায় দেওয়ার অধিকার থাকবে এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে। আমরা আপনাদের ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সমর্থন করার আহবান জানাই।
মারিয়া ইসলাম মুন্নি বলেন, দেশ আমাদের, কিন্তু আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। ৩১ দফা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি আমাদের বাঁচার স্বপ্ন। আমরা সবাই মিলে সেই স্বপ্ন বাস্তবায়ন করব। তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমাদের পরিবারও আপোষহীনভাবে জনগণের স্বার্থে লড়ছে। আশা করি, সোনারগাঁ আসনটি তারেক রহমানকে উপহার দেবেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ের শাসন পুনঃপ্রতিষ্ঠা হবে এবং জনগণের সরকার ছাড়া মুক্তি সম্ভব নয়।
সভায় উপস্থিত ছিলেন বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মোস্তাক হোসেন, রাকিব হাসান, কাউসার আহমেদ, সোহেল প্রধান, সেলিম হোসেন দিপু, আলিনুর বেপারী, মাহফুজ ইসলামসহ কয়েক’শ নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে নারীদের হাতে লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানানো হয়।
মন্তব্য করুন
