শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী সংসদের ওপর পিআর ইস্যু ছেড়ে দিতে হবে: মির্জা ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪৬ পিএম আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০২:০৬ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত বলে মত প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আগামী নির্বাচন হবে জনগণের রায়ের ভিত্তিতে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র—এ বিষয়টি প্রমাণের সুযোগ আসছে।

তবে সেই নির্বাচনের পথে বাধা সৃষ্টি করার নানা চেষ্টা আমরা লক্ষ্য করছি।”

পিআর পদ্ধতির প্রসঙ্গে তিনি বলেন, “হঠাৎ করে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন শুরু করাটা পরিষ্কার নয়।

এই বিষয়টি এখনই নির্ধারণ করার প্রয়োজন নেই—আগামী সংসদই সিদ্ধান্ত নেবে, পরবর্তী নির্বাচনে কোন পদ্ধতি গ্রহণ করা হবে।”

সংসদীয় কাঠামো নিয়ে বক্তব্যে বিএনপি মহাসচিব আরও বলেন, “আমরা উচ্চকক্ষের প্রস্তাব দিয়েছি, এটি নতুন অভিজ্ঞতা হতে পারে।

তবে নিম্নকক্ষের প্রস্তাব বাস্তবসম্মত নয়।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন