

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্ধশতাধিক কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বাস ব্যবহার করে বিএনপি নেতা মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসানের নেতৃত্বে প্রায় ৫০ জন কর্মকর্তা ও কর্মচারী বিশ্ববিদ্যালয়ের একটি বাসে করে ঢাকার শাহজাহানপুরে অবস্থিত মির্জা আব্বাসের কার্যালয়ে যান।
এরপর তারা সেখানেই দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাসের সঙ্গে দেখা করেন।
ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়—বিশ্ববিদ্যালয়ের সরকারি সম্পদ রাজনৈতিক কাজে ব্যবহারের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে।
এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অনুমতি নিয়ে যেকোনো কর্মকর্তা বা কর্মচারী বাস ব্যবহার করতে পারেন।
আগেও নীল দল, সাদা দল বা সাংবাদিকদের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস ভাড়া দেওয়া হয়েছে। বাস ভাড়া নেওয়ার পর তা কোন কাজে ব্যবহৃত হবে—এটা বিধিমালায় নির্দিষ্ট করে বলা নেই।”
তিনি আরও বলেন, “একজন কর্মকর্তা ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য বাসটি ভাড়া নিয়েছিলেন। আমাদের পরিবহন বিভাগ তার আবেদনপত্র যাচাই করে অনুমতি দিয়েছিল।”
তবে এ ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভেতরেই নীতিগত প্রশ্ন উঠেছে—সরকারি প্রতিষ্ঠানের যানবাহন ব্যবহার করে রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ কতটা শোভনীয়।
মন্তব্য করুন