বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বড় চালানগুলো আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই: গয়েশ্বর চন্দ্র রায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৯:৫০ পিএম আপডেট : ২৭ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
expand

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে মাদক পাচার নিয়ে তীব্র সমালোচনা করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি দাবি করেন, দেশের সবচেয়ে বড় মাদকের চালান কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আসে, অথচ এখনো তা কার্যকরভাবে বন্ধ করা যায়নি।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশে এসব কথা বলেন বিএনপির এ সিনিয়র নেতা।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের দেশে মাদকের বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে, সেটা হলো কক্সবাজারের টেকনাফ। আগে শুনতাম বদি এখন তো বদি নেই। বদি বদ হয়ে গেছে এখন ওখানকার দায়িত্ব কে নিয়েছে?

তিনি বলেন, মাদক চোরাকারবারিরা বাড়ির আশপাশের লোক, স্বরাষ্ট্রমন্ত্রীর তো চেনার কথা। এতদিনে ওইদিক থেকে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না। আইন কার্যকরী করার জন্য সাহস লাগে ইচ্ছাও লাগে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ মাদক। আমার নির্বাচনী এলাকা ঢাকা-৩ আসনে একটি ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থাকলেও সেটি কার্যত অচল।

তিনি বলেন, হাসপাতালটির উদ্বোধন করেছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশারফ হোসেন। তবে বর্তমানে সেখানে রোগী নেই, চিকিৎসকও নেই। ১৫ লাখের বেশি মানুষের একটি নির্বাচনী এলাকায় মাত্র ১০ শয্যার এমন অকার্যকর হাসপাতাল থাকা কোনোভাবেই গর্বের বিষয় হতে পারে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank