শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাকের সঙ্গে বিয়ে নিয়ে নুসরাতের ফেসবুক পোস্ট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম
ইশরাকের সঙ্গে বিয়ে নিয়ে নুসরাতের ফেসবুকে পোস্ট
expand
ইশরাকের সঙ্গে বিয়ে নিয়ে নুসরাতের ফেসবুকে পোস্ট

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য এবং প্রয়াত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে।

তার বাগদত্তা ব্যারিস্টার নুসরাত খান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

পারিবারিকভাবে শুক্রবার (১০ অক্টোবর) রাতে ঢাকার বারিধারায় নুসরাতের হাতে আংটি পরান ইশরাক হোসেন। বাগদানের বিষয়টি নিজেই ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেন কনে নুসরাত খান।

তিনি লিখেছেন, গতকাল (শনিবার) বারিধারায় আমাদের পারিবারিক বাসায় ছোট্ট একটি অনুষ্ঠানে আমার সঙ্গে ইশরাক হোসেনের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ, আমাদের বিয়ে আগামী বছরের কোনো এক সময় অনুষ্ঠিত হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ ও ‘এ’ লেভেল সম্পন্ন করার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পড়াশোনা শেষে কিছুদিন যুক্তরাজ্যে থেকে স্থানীয় মোটরগাড়ি শিল্পে কাজের অভিজ্ঞতা অর্জন করেন তিনি। দেশে ফিরে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতিতে সক্রিয় ইশরাক হোসেন তার প্রয়াত বাবা সাদেক হোসেন খোকার আদর্শ অনুসরণ করে বিএনপির তরুণ নেতৃত্বের একজন সম্ভাবনাময় মুখ হিসেবে বিবেচিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন