

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্ট বলেছেন, ছোট ছোট চাঁদাবাজি যা হয়েছে, এটা আমি হইতে দিয়েছি। আপনাদের প্রোয়োজন হলে তো আপনারা আমার কাছে আসেন, ভাই আমার এ প্রয়োজন হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে তিনি এমন কথা বলেন।
সরফুদ্দিন আহমেদ সান্ট বলেন, রিয়াজের সঙ্গে এক-দুজন দাড়িয়েছিলো তাদের ছেড়ে দিয়েছে। ছোট ভাই হিসেবে ছাড়ছি। এখন আমি যদি ওদের সাথে নির্বাচন করি তাহলে কেমন দেখা যায়। ওদের তো আমিই নেতা বানাইছি। এখন যা হয়েছে তা সবগুলো মেনে আমরা দলদারি করি ভাই।
তিনি আরও বলেন, আমি থাকি আর না থাকি আপনারা এক থাকেন। দল ক্ষমতায় না গেলে কিছুই পাবেন । এখন যা হয়েছে, ছোট ছোট চাঁদাবাজি যা হয়েছে, এটা আমি হইতে দিয়েছি। আমি কেন হইতে দিয়েছি, এজন্য দিয়েছি। ১৭ বছর আমার নেতাকর্মী কিছু খায় নাই। আপনারা আমার দলের কর্মী, আপনারা যদি ভালো থাকেন তাহলে তো আমি ভালো থাকবো।
মন্তব্য করুন
