

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আওয়ামীলীগের চরিত্রে জামায়াত ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।
মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আওয়ামীলীগের ফেসবুক পেজ আর জামায়াতে ইসলামীর ফেসবুক পেজের দিকে তাকালে দেখি বিএনপি সরকারের বিরুদ্ধে একই রকম বক্তব্য। ছাত্রলীগ আর শিবিরেরও তাই। আর এজন্যই বলি, আওয়ামীলীগের আর রাজনীতির প্রয়োজন নেই। সব জামায়াত এখন আওয়ামীলীগ হয়ে গেছে! থুক্কু! আওয়ামীলীগের চরিত্রে জামায়াত ফিরে এসেছে। বর্তমানে জামায়াতে ইসলামীর নাম ' আওয়ামী জামায়াতলীগ ' হিসেবেও ডাকা যায়।
রাশেদ খান লেখেন, সেজন্য আওয়ামীলীগের আর কোন প্রাসঙ্গিকতা আছে বলে মনে করি না। বরং দারুণভাবে এই জায়গাটা জামায়াতে ইসলামী দখল করেছে। সুতরাং এখন আর শুধুমাত্র আওয়ামীলীগ নিয়ে বেশি হৈচৈ করে লাভ নাই। সম্মিলিত প্রতিরোধে নামতে হবে আওয়ামী জামায়াতলীগের বিরুদ্ধে। অন্যথায় এদের আমিরের হুমকি শোনেন নাই? আরেকটি অনিবার্য গণঅভ্যুত্থান হতে যাচ্ছে, ১৯৯৬ মত প্রস্তুতি নিতে বলেছেন। ৯৬ তে আওয়ামীলীগ ও জামায়াত একসাথে বিএনপির বিরুদ্ধে নেমেছিলো। হয়তো ইতোমধ্যে আলোচনা ফাইনাল করে ফেলেছে। নইলে এতো হুমকি দেওয়ার তো কথা নয়।
রাশেদ খান আরও লেখেন, খুব শীঘ্রই আওয়ামী জামায়াতলীগ বিএনপির বিরুদ্ধে রাজপথে নামতে যাচ্ছে। বাংলাদেশপন্থী সকল জনগণ গোষ্ঠীকে এবিষয়ে সতর্ক থাকার বিকল্প নাই। বাংলাদেশের থ্রেট শুধু আওয়ামীলীগ নয় বরং সবচেয়ে বেশি থ্রেট আওয়ামী জামায়াতলীগ।
