সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি করলেন বিএনপি এমপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৯:০৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জাতীয় সংসদে ঝালকাঠী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালবাজেট আলোচনার সময় জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন।

সোমবার (২২ জুন) সংসদে নিজের বক্তব্যে তিনি ১৯৭১ সালে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ টেনে এই দাবি জানান।

রফিকুল ইসলাম জামাল বলেন, ১৯৭১ সালে যে দলটি এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি ফ্যাসিস্টদের মতো জামায়াতের রাজনীতিও নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।

বক্তব্যে তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের নির্বাচনী প্রচারণার কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, নামের সাথে ‘ইসলাম’ থাকলেই তা প্রকৃত ইসলাম হয় না। নির্বাচনের সময় এই দলের প্রার্থীরা বিতর্কিত বক্তব্য দিয়েছেন। ঝালকাঠী-১ আসনের জামায়াত প্রার্থী ফয়জুল হকের বিতর্কিত মন্তব্যের কথা উল্লেখ করে রফিকুল ইসলাম জামাল বলেন, তারা ভোটের বিনিময়ে মানুষকে বেহেশতের নিশ্চয়তা দেওয়ার মতো অগ্রহণযোগ্য কাজ করেছে, যা ধর্মের নামে রাজনীতিকে বিতর্কিত করেছে।

একই দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ ধর্মীয় উপাসনালয়ে রাজনীতি বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, সেখানে নামাজ ও কোরআন পড়ার পরিবেশ থাকতে হবে। কোনো রাজনৈতিক দল সেখানে কোনোভাবেই সভা-সমাবেশ বা রাজনীতির চর্চা করতে পারবে না।

তিনি আরও বলেন, অন্য সব রাজনৈতিক দল যদি মাঠে বা খোলা জায়গায় কর্মীসভা করতে পারে, তবে জামায়াত কেন মসজিদে রাজনীতি করবে? তিনি মসজিদে বা মাদ্রাসায় রাজনৈতিক মিটিং নিষিদ্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আইন প্রণয়নের অনুরোধ জানান। রেজা আহমেদের এই মন্তব্যের প্রেক্ষিতে তিনি অন্যান্য সংসদ সদস্যদের সমর্থন আশা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Austria
44'
1 - 0
38' Lionel Messi
World Cup