শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যে কোনো সনদের জন্যই জনগণের ম্যান্ডেট প্রয়োজন: আমীর খসরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৭:০৭ পিএম
expand
যে কোনো সনদের জন্যই জনগণের ম্যান্ডেট প্রয়োজন: আমীর খসরু

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির পক্ষে যারা, তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট বা সম্মতি আনা। কয়েকটি রাজনৈতিক দল নিজেদের মধ্যে আলোচনা করে আগামীর বাংলাদেশের বিষয়ে কী হবে, তা ঠিক করার দায়িত্ব জনগণ কাউকে দেয়নি। তাই যে কোনো সনদের জন্যই জনগণের ম্যান্ডেট প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর মৌচাকে কসমস ফাউন্ডেশন এবং ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) আয়োজিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি: নির্বাচন ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব০ কথা বলেন।

আমীর খসরু বলেন, বর্তমানে প্রচলিত সংবিধানের আওতায় নির্বাচন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলার সুযোগ তৈরি করতে হবে। বিভিন্ন বিষয়ে যতটুকু ঐকমত্য হয়েছে, তা নিয়ে জাতীয় সংসদে আলোচনা করা যেতে পারে। তবে শেষ পর্যন্ত কোনটি গৃহীত হবে আর কোনটি হবে না, সেই সিদ্ধান্ত জনগণই নেবে।

তিনি আরও বলেন, সনদে যেসব বিষয়ে একমত হওয়া গেছে, সেগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার হলো সংসদকে কার্যকর করা।

আমীর খসরু বলেন, ‘যারা বিজয়ী হবে, তাদের সরকার, তাদেরই দেশ’ এই ধরনের মানসিকতা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। দেশের রাজনৈতিক ব্যবস্থা পাল্টানো জরুরি। ভিন্নমত ও বিরোধীদের প্রতি সম্মান দেখানোর এবং দেশের সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন