

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপির শিক্ষা ও গবেষণা নিয়ে আলাদা ভাবনা রয়েছে। জনগণের ভোটে সরকার গঠনের ক্ষেত্রে তারা জিডিপির ন্যূনতম ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করবে।
আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এখন ব্যবসায় রূপ নিয়েছে এবং শিক্ষার্থীদের ইচ্ছামতো পড়াশোনা করার সুযোগ নেই।
বিএনপি রিসার্চ ও ডেভেলপমেন্টকে সর্বাত্মক গুরুত্ব দিয়ে শিক্ষাব্যবস্থার গঠনমূলক পরিবর্তন আনার পরিকল্পনা করছে।
শামা ওবায়েদ আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে জেলায় জেলায় নতুন বিজ্ঞান ও কৃষি বিশ্ববিদ্যালয় নির্মিত হলেও সেখানে দুর্নীতি হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য যথাযথ পরিবেশ তৈরি হয়নি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তরুণ নারী নেত্রী উমামা ফাতেমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রায়হানা শামস ইসলাম, ইন্সটিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্টের সিইও সাঈদ আহমেদ এবং অন্যান্য শিক্ষাবিদ ও শিক্ষকরা।
মন্তব্য করুন
