শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পিএম আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম
ব্যারিস্টার রুমিন ফারহানা
expand
ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “সেইফ এক্সিট নিয়ে কথা বলার কী দরকার, উপদেষ্টাদের প্রায় সবাই তো বিদেশি নাগরিক।”

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এই জনসভাটি অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে।

রুমিন ফারহানা বলেন, “এই উপদেষ্টারা যদি দেশে কোনো অস্থিরতা তৈরি হয়, তারা কিন্তু বিদেশে চলে যেতে পারবেন— কারণ তাদের সবারই বিদেশে থাকার সুযোগ আছে। কিন্তু আমরা, সাধারণ মানুষ— আমরা যাব কোথায়?

আমাদের তো কোনো দেশের ভিসাও নেই। তাই সরকারকে বলব, এমন কোনো অন্যায়, দুর্নীতি বা প্রতিশ্রুতি দেবেন না, যাতে পরে সেইফ এক্সিটের প্রয়োজন হয়।”

তিনি আরও বলেন, “উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাব— সততা, স্বচ্ছতা ও দেশপ্রেম বজায় রেখে কাজ করুন, যেন আপনাদের নিরাপদ প্রস্থানের কথা ভাবতে না হয়।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন