শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ ইউপি বা মেম্বার হতে চায় না, সবাই এমপি হতে চায়: শামা ওবায়েদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পিএম
শামা ওবায়েদ
expand
শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এমপি হওয়ার প্রতি আগ্রহ বেড়েছে, আর স্থানীয় পর্যায়ের পদে কারও আগ্রহ নেই।

তিনি বলেন, এখন রাস্তা দিয়ে হাঁটুন, দেখবেন সবাই শুধু এমপি হতে চায়, পোস্টারে ছবি লাগিয়ে। কেউ উপজেলা, ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বার পদে আগ্রহী নয়।

তিনি আরও উল্লেখ করেন, “যদি এমপি পদেই সীমাবদ্ধ থাকে, তাহলে তাদের ক্ষমতা কতটুকু থাকবে, সেটাও আমাদের ভাবতে হবে।”

শামা ওবায়েদ এই মন্তব্য করেন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে?’ শীর্ষক সংলাপে।

সংলাপে তিনি বলেন, গত ১৭ বছরে যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে সংসদে প্রবেশ করেছেন, তারা মনে করেছেন, তাদের ‘রাইট’ অনুযায়ী যা ইচ্ছে তা করতে পারেন। এমপিদের কেন গাড়ি আনতে হবে? কেন তারা বিদেশ থেকে গাড়ি পেতে পারে? তাদের কথায় কেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা চলবে? শামা ওবায়েদ প্রশ্ন তোলেন।

সংলাপের সভাপতিত্ব করেন সিপিডির ফেলো অধ্যাপক রওনক জাহান। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স, নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক আব্দুল আলীম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন