শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতার ব্যতিক্রমী বাইসাইকেল শোভাযাত্রা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৫:২৩ পিএম
টাঙ্গাইল জেলা বিএনপি
expand
টাঙ্গাইল জেলা বিএনপি

টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের ব্যতিক্রমী বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল পৌর শহরের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে গিয়ে শেষ হয়।

এসময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীমসহ অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাই সাইকেল শোভাযাত্রায় সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল চরবাসীর পক্ষ থেকে এ বাই সাইকেল শোভাযাত্রা করা হয়েছে।

বিগত ১৭ বছরে আন্দোলন সংগ্রামের কারণে চরাঞ্চলের মানুষ আমাকে পছন্দ করে। আশা করছি ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন