শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যেটুকু ঐকমত্য হয়েছে ততটুকুর মধ্যেই থাকতে হবে: বিএনপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০১:৪৯ পিএম
ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী
expand
ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী

ঐকমত্যের বাইরে কিছু করার সুযোগ নাই। যেটুকু ঐকমত্য হয়েছে ততটুকুর মধ্যেই থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, প্রত্যকেটি দলের নিজস্ব কিছু অধিকার আছে। যারা বিএনপির সাথে আগে জোটে ছিল, তারা চাইলে আলাদাভাবে প্রার্থী দিতেই পারে, আবার জোটেও থাকতে পারে। কাউকে রুল করার মত কিছু নেই।

ঐকমত্যের বিষয়ে তিনি বলেন, যতটুকু ঐকমত্য হবে ততটুকু নিয়ে এগিয়ে যেতে হবে। রাজনীতিবিদদের সব নির্ধারণ করার দায়িত্ব জনগণ কোনও রাজনৈতিক দলকে দেয়নি। কোন দল কী করছে সেটা দলের সিদ্ধান্ত। বিএনপি বিএনপির মত করে সিদ্ধান্ত নেবে।

এর আগে, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এর সাথে বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জার্মান রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক শেষে বিএনপি নেতা আমীর খসরু জানান, বাংলাদেশ জার্মানির আগামী দিনের সম্পর্ক, ব্যবসা বাণিজ্য নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, জার্মানরা মনে করছে বাংলাদেশে বিনিয়োগ ভালো হবে। শুধু নির্বাচিত সরকার হলেই বিনিয়োগ শুরু করবে জার্মানিসহ বিভিন্ন দেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন