শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া এখনো রাজনীতিতে সক্রিয়, অবসর নেননি: ডা. জাহিদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এএম
সাড়ে ৭ বছর পর হঠাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন
expand
সাড়ে ৭ বছর পর হঠাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন

সাড়ে ৭ বছর পর হঠাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন।

বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার পর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার রহমানের সমাধিস্থলে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি জানান, খালেদা জিয়া রাজনীতিতে সম্পূর্ণ সক্রিয় এবং এখনও দলের কার্যক্রমে অংশগ্রহণ করছেন, অবসর নেননি। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে মিলেমিশে দল পরিচালনা করছেন।

হঠাৎ কবর জিয়ারতের সিদ্ধান্তের প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, এটি ছিল একান্ত ব্যক্তিগত ইচ্ছা ও পারিবারিক দোয়া-মোনাজাতের জন্য।

বেগম খালেদা জিয়া ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

তিনি গভীর রাতে সমাধিস্থলে গিয়েছিলেন যাতে সাধারণ মানুষের যাত্রা ও জীবনযাত্রায় কোন অসুবিধা না হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন