

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করেছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার মাজারে তিনি জিয়ারত করেন।
দলের অন্যান্য সিনিয়র নেতারা এ সময় খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এরা আগে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে কুরআন তিলাওয়াত করতে একটু আগে গুলশানের বাসা থেকে রওনা করেছেন।
শায়রুল কবির জানান, বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ বিষয়টি জানিয়েছেন।
এর আগে ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়ার জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন।
মন্তব্য করুন
