শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে জিয়াউর রহমানের মাজারে যাচ্ছেন খালেদা জিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১:১৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
expand
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (৮ অক্টোবর) রাতে শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে যাবেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে কুরআন তিলাওয়াত করতে একটু আগে গুলশান বাসা থেকে রওনা করেছেন।

শায়রুল কবির জানান, বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ বিষয়টি জানিয়েছেন।

এর আগে ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়ার জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন