

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (০৮ অক্টোবর) সকালে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন-দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সাক্ষাৎকালে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভবিষ্যৎ নির্বাচনী পরিবেশ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে।
মন্তব্য করুন
