শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচন নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ইশরাক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পিএম আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ পিএম
বিএনপি নেতা ইশরাক হোসেন
expand
বিএনপি নেতা ইশরাক হোসেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে পূর্ব অনুমোদিত অন্যান্য প্রার্থী বোর্ড পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ফলাফল ঘোষণা হওয়ার পর বিএনপি নেতা ইশরাক হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তার পোস্টে তিনি নিজের ক্ষোভ ও আপত্তি প্রকাশ করেছেন।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট করে বিসিবির নির্বাচন নিয়ে ইশরাক হোসেন বলেন, ‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেয়া হবে।’

নানা নাটকীয়তায় ভরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ ছিল আজ। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। আর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হন আরও দুজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন