

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, ‘আগে ছাত্রলীগ হামলা করতো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে, এখন ছাত্রশিবির হামলা করা শুরু করেছে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ বলে।’
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
তিনি লেখেন, আগে ছাত্রলীগ হামলা করতো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে, এখন ছাত্রশিবির হামলা করা শুরু করেছে 'নারায়ে তাকবীর, আল্লাহু আকবার' বলে। এই স্লোগান মুখে নিয়ে পাবনার ঈশ্বরদী কলেজে শিবির এমন তান্ডব ও ভাঙচুর চালিয়েছে। ক্ষমতায় থাকলে নাকি সেই ছাত্র সংগঠন আধিপত্য বিস্তার করে। কিন্তু আমরা লক্ষ করছি প্রথমবারের মত বিরোধীদল হয়ে ছাত্রশিবিরের দাপট।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, সাধারণ শিক্ষার্থীর বেশ ধারণ করে ক্যাম্পাস দখল করে রেখেছে তারা এবং ছাত্রদল কোনধরনের রাজনৈতিক কর্মযজ্ঞ করতে গেলে, সেটাকে বিতর্কিত করার চেষ্টা করছে। এর আগে হল কমিটি গঠন নিয়ে একই নাটক করেছিলো। কিন্তু নির্বাচনের আগে ও পরে দেখেছি জামায়াতে ইসলামীর ভোট চাওয়ার নামে ছাত্রশিবির সবচেয়ে বেশি লেজুড়বৃত্তি করেছে। তারা তো ডাকসুসহ সকল ছাত্র সংসদকে নিজেদের কার্যালয় বানিয়ে ফেলেছে।
তিনি লেখেন, এছাড়া নিজেদের স্টেক ও ক্রেডিট নিতে গিয়ে গণঅভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের বিতর্কিতও করেছে। এনসিপির মত কেউ কেউ পরবর্তীতে জামায়াত জোটে গিয়ে কোনরকম বেঁচে আছে। জামায়াত শিবিরের রাজনীতি এমন যে, ওদের সমালোচনা করলে বটবাহিনী লেলিয়ে দেয়। সেটাও না হয় মানা যায়। কিন্তু আজকে দেখলাম হামলার সময় 'নায়ারে তাকবীর আল্লাহু আকবার' এর মত পবিত্র স্লোগানকে ব্যবহার করে বিতর্কিত করার চূড়ান্ত রকমের অপচেষ্টা করলো ছাত্রশিবির।
মন্তব্য করুন
